শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

যুদ্ধের মধ্যেই রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়া

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২

অনলাইন সংস্করণ: ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন ঠেকাতে কিয়েভে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রকেট পাঠানোর সংবাদ প্রকাশের পর পরই রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়ার খবর জানা গেল।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর উত্তর-পূর্বে আইভানোভো প্রদেশে রাশিয়ার পারমাণবিক বাহিনী মহড়ায় অংশ নিচ্ছে।

মন্ত্রণালয়ের সূত্র দিয়ে আরও জানানো হয়, সামরিক বাহিনীর প্রায় এক হাজার সদস্য ও ১০০টিরও বেশি যুদ্ধযান এ মহড়ায় অংশ নিচ্ছে।

মহড়ায় ওয়াইএআরএস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপক যানও ব্যবহার করা হচ্ছে।

তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করতে যাওয়া নতুন অস্ত্রের বিষয়ে কিছু বলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর