শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শুটিং স্পটের ওয়াশরুম থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
অনলাইন ডেস্ক: ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর এনডিটিভির।

মারা যাওয়ার কিছুক্ষণ আগেও শুটিং সেট থেকে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘যারা নিজের তীব্র আকাঙ্ক্ষা দিয়ে চালিত তারা কখনো থেমে যায় না।’

তবে ভালিভ থানার সিনিয়র ইন্সপেক্টর কৈলাশ বারভে জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন তুনিশা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুর ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।

তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশু শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। সেখানে তিনি চাঁদ কানওয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই অভিনেত্রী ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ শোতে প্রধান চরিত্র শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এরপর থেকে তিনি বেশ কয়েকটি শোতে অভিনয় করেন।

চলচ্চিত্রেও অভিনয় করেছেন তুনিশা। তাকে সালমান খানের ‘দাবাং ৩’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া ‘ফিতুর’, ‘বারবার দেখো’ ছবিতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর