শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আব্দুল্লাহ মিয়ার হাট ভূমি অফিসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ নজরুল ইসলাম এরশাদ:

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার আবদুল্যা মিয়ারহাটে ভূমি অফিসে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিন ঘটনাস্থলে গেলে এর সত্যতা নিশ্চিত পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ ভূমি অফিসে সেবা নিতে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন,এই অফিসে একাধিকবার এসেছি কিন্তু কখনো পতাকা উত্তোলন অবস্হায় দেখি নাই।এসময় উপস্থিত স্হানীয় এলাকাবাসী এই বক্তব্যকে সমর্থন জানান।তারা আরো অভিযোগ করেন এখানে জমা খারিজ বাবদ মোটা অঙ্কের ঘুস দিতে হয়।ঘুস দেওয়া ছাড়া এখানে কোনো কাজই হয় না।জাতীয় পতাকা ও নানা অনিয়ম প্রসঙ্গে ভূমি উন্নয়ন কর্মকর্তা (তহসিলদার) বোরহান উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন,” এই অফিসে বিশেষ দিনগুলোতে কেবল জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু পতাকা উত্তোলন আইনে প্রতিদিনের বাধ্যবাধকতা প্রশ্নে উম্মা প্রকাশ করেন।নানান অনিয়ম প্রসঙ্গে তিনি এড়িয়ে যান। জাতীয় পতাকার অবমাননার বিষয় ও নান অনিয়মের চিত্র তুলে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অশোক বিক্রম চাকমার মন্তব্য নিতে মুঠোফোন কথা হয়। তিনি বলেন,বিষয়টি আমি দেখছি।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ধরনের ব্যবস্হা গ্রহনের তথ্য পাওয়া যায়নি।খোঁজ নিয়ে জানা যায়, আবদুল্যা মিয়ারহাটের তহসিলদার বোরহানের পিতা দীর্ঘদিন বিএনপি সমর্থিত চেয়ারম্যান ছিলেন।এদিকে ইঙ্গিত করে একজন স্হানীয় বললেন,স্বাধীনতা বিরোধী বিএনপি -জামাতের ঘোর ঘনিষ্ঠ বলেই অন্তরে এখনো পেয়ারে পাকিস্তান প্রেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর