শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, প্রচার মাইক ভাঙচুর

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
 লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর (সদর আংশিক) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের (এমপি) নির্বাচনী প্রচারণায় বাধা ও মাইক ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের প্রচারণার দায়িত্বে থাকা অটোরিকশা চালক মনির।
তিনি বলেন, ঈগল প্রতীকের প্রচারণা করার সময় একদল সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে। গাড়ি ও মাইক ভাঙচুর করে। তারা নৌকা মার্কার সমর্থক।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাচন মনিটরিং কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম ফারহানা ভূইঁয়া। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানাব।

এ বিষয়ে সেলিনা ইসলাম বলেন, আজকে বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় আমার ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় একদল সন্ত্রাসী প্রচারণার গাড়ি ও মাইক ভাঙচুর করে। আমার কর্মীকে মারধর করে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর