শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ পবনের 

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

ওমর ইউসুফ রুবেল:

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্ট ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভয়ভীতি প্রদানের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন (ঈগল প্রতীক)।

তিনি বলেন, নৌকার কর্মীরা আমার লোকজনকে ভয়ভীতি দেখিয়েছে। আমার কর্মীদের উপর হামলা ও প্রচারনায় বাধা প্রদান করছে। এতে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। অতীতের মতো প্রভাব বিস্তার করে ভোটকে প্রশ্নবিদ্ধ করবে। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে নির্বাচনকে উৎসবমুখর করতে হবে। কিন্তু এখানে নৌকার কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের কারণে মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে। এতে নির্বাচনী পরিবেশ আছে বলে আমার মনে হচ্ছে না। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হযরত সৈয়দ শাহ মিরান (রাঃ) এর মাজার শরীফ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে মাজার জিয়ারতের মাধ্যমে পবন নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা।
ভোটে জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে হাবিবুর রহমান পবন বলেন, আমি এখানকার জনগণের জন্য কিছু করতে পারিনি। এখানকার জনপ্রতিনিধিও ছিলাম না। সরকারি কোন সুযোগ সুবিধাও জনগণকে এনে দিতে পারিনি। মানুষ যে আমাকে ভালোবাসে, বিষয়টি তা নয়। তবে আমার পাশে দুর্দিনের-দুঃসময়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। গত ৫ বছরে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খান মানুষের ঘৃণা অর্জন করেছেন। জনগণের যে ঘৃণা তার প্রতি রয়েছে, ভোটে জেতার জন্য তাই আমার আশির্বাদ হয়ে আছে। নির্বাচনী পরিবেশ সৃষ্টি হলে ৭ জানুয়ারি আমি বিপুল ভোটে জয়ী হবো।
প্রচারণাকালে পবনের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, তাহের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া ও রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক সাখাওয়াত হোসেন রাজুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রসঙ্গত, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন খান নৌকার প্রার্থী। আনোয়ার খান ও পবন ছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতীয় পার্টির মাহামুদুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখলুম ফারুকী (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন (আম), স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান (কেটলি)। লক্ষ্মীপুর-১ আসনে ২ লাখ ৬১ হাজার ৭৯৩ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮৩৪ জন ও নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৯৫৯ জন। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৫ টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর