বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী নিজ খরচে সড়ক সংস্কার করে প্রসংসা ভাসছেন চেয়ারম্যান পার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার ডিএমপি কোতয়ালী থানার নতুন ওসি কে এম রবিউল ইসলাম ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি, ৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করলেন ডিবি পুলিশ গুজবের আগুনে থানায় তাণ্ডব, ওসির হুঁশিয়ারিঅভিযোগ সত্য হলে পোশাক খুলে ফেলব তারেক রহমানের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি, মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ করেন হেলেন জেরিন খান এমপি লক্ষ্মীপুরে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শ্রীনগরে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর অভিযোগে সহকারী রিটার্নিং অফিসার পরিবর্তন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪

ওমর ইউসুফ রুবেলঃ

আগামী ২১ মে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খানের পরিবর্তে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের (মোটরসাইকেল) অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ মে) রাত ৯টার দিকে নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ইমরান খানকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে কমলনগরের ইউএনও সুচিত্র রঞ্জন দাস সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তাকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ১২টি দপ্তরে দেওয়া হয়েছে।

রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার জানান, রায়পুরের ইউএনও ইমরান খান লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের ঘনিষ্ট। নির্বাচনে অন্য প্রার্থী রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ (আনারস)। তিনি সম্পর্কে এমপি নয়নের ভগ্নিপতি হন। এজন্য উপজেলা পরিষদ নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হওয়ার বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর