বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

রিক্সা চালকের ওপর হামলা : থামাতে গিয়ে ছাত্রলীগ নেতার হাতে হেনস্থার শিকার সাংবাদিক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক রিক্সা চালককে ব্যপক মারধর ও হামলা চালানোর ঘটনা থামাতে গিয়ে হত্যার হুমকি ও হেনস্থার শিকার হলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন । রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন সড়কের পাশে এক রিক্সা চালককে ব্যপক মারধর করছিলো সাহেব পাড়া এলাকার বিএনপি নেতা নাজমুলের ভাই মোঃ সাইফুল ইসলাম নাদিম ও সাঙ্গ পাঙ্গরা। এসময় ঐ রিক্সা চালককে মারধর করতে দেখে এগিয়ে যান সাংবাদিক । তিনি ঘটনাস্থলে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয় বিএনপি নেতার ভাই সাবেক ছাত্রলীগের নেতা মোঃ সাইফুল ইসলাম নাদিম ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শীরা জানায়, এরা বিএনপি নেতা নাজমুলের ভাই । ওরা চরম বেদ্দব। এখানে একজন রিক্সা চালককে শুধু শুধু মারধর করে রক্তাক্ত যখম করছিলো ওরা। এই দৃশ্য দেখে মারামারি থামাতে যান সাংবাদিক আবদুল্লাহ আল মামুন । তখন তার ওপর চড়াও হয় সাহেপাড়া এলাকার নাজমুলের ভাই মোঃ সাইফুল ইসলাম নাদিম ও সাঙ্গ পাঙ্গরা। পরে কয়েকজন লোক এসে সাংবাদিককে উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেন।
এ বিষয়ে হেনস্থার শিকার সাংবাদিক আবদুল্লাহ আল মামুন জানান, পাসপোর্ট অফিস সংলগ্ন আমার অফিসে নিচে একজন রিক্সা চালককে ব্যপক মারধর করছে কজন লোক। এই দৃশ্য দেখে কেনো রিক্সা চালককে মারধর করা হচ্ছে জানতে চাইলে আমার সাথেও খারাপ আচরন শুরু করে তারা। খারাপ আচরন কেনো চাইলে তারা উত্তেজিত হয়ে মারমুখি আচরন শুরু করে । এসময় আমার পরিচত কয়েকজন এসে ওখান থেকে আমাকে সেভ করে । পরে জানতে পারি তারা হলো সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকার বিএনপি নেতা নাজমুলের ভাই সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম নাদিম। এদেরকে দ্রুত গ্রেফতার সহ আইনের আওতায় আনা দাবী এই সিনিয়র সাংবাদিকের।
এই বিষয়ে সাহেবপাড়া এলাকার বিএনপি নেতা নাজমুলকে তিনি জানান, আপনি অফিসে ফোন দিয়েন বিষয়টা নিয়ে আলোচনা সহ সমাধান করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর