বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

নিষিদ্ধ সংগঠন ছাত্রীগের কর্মীকে পুলিশে চাকুরী পাইয়ে দেওয়ার পায়তারা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্বপ্রতিবেদক:
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন ০৮(আট )নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রীগের কর্মীকে পুলিশে চাকুরী পাইয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত নিষিদ্ধ ছাত্র লীগের কর্মী কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড গ্রাম: মাসনী গাছা (মীর শাহী) বাড়ির আলী আক্কাছ মিয়ার ছেলে মোঃ হোসেন আলী, সে ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক।
সে পুলিশে চাকুরির জন্য আবেদন করার পর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে।

পুলিশ রিপোর্টের জন্য তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রীগের কর্মী মোঃ হোসেন আলীর পক্ষে কাজ করেছে বলে অভিযোগ পাওয়াগেছে, এব্যাপারে এস আই মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সাথে নিউজ ডেস্ক থেকে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘ বিষয়টি সম্পূর্ন ভিত্তিহীন সে যে ছাত্রলীগ কর্মী ছিল বা কি ছিলো সেটার রিপোর্ট সেভাবেই হবে। এখানে আমাদের করার কিছুই নেই, চাকুরী পাইয়ে দেওয়ার বিষয়ে আমার কোন ক্ষমতা নেই। এখানে আমার কোন কিছুই করার নেই’’।
মোঃ হোসেন আলীর বাবার বিরুদ্ধে চুরি, যৌতুক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা থাকার অভিযোগ রয়েছে, এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম বলেন মোঃ হোসেন আলীর বিষয়ে আমার জানা নেই, তবে আমি বিষয় টি গুরুত্ব সহকারে খোঁজ খবর নিচ্ছি,তদন্ত করে সঠিক রিপোর্ট দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর