শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

নগরকান্দায় সাংবাদিক পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের আটাইল গ্রামের এক সাংবাদিকের পৈত্রিক জমি জোড় পূর্বক দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে একটি ভূমি দস্যু প্রভাবশালী চক্র। নিজস্ব মালিকানার এই জমি ভোগ দখলে থাকার পরেও এই চক্রটি সাংবাদিক পরিবারের জমি জোড় পূর্বক দখল করতে মরিয়া হয়ে চালাচ্ছে নানান তৎপরতা যা নিয়ে আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাদের। খোঁজ নিয়ে জানা যায় নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়ন আটাইল গ্রামে সাংবাদিক সোহেলের মালিকাধীন ওই জমি বেশ কিছুদিন যাবত অবৈধভাবে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় দখল নেওয়ার চেষ্টায় প্রতিনিয়ত একের পর এক ষড়যন্ত্র ও তাৎপরতা চালিয়ে যাচ্ছে খলিল শেখ মিয়ার পুত্র কালা শেখ। কালার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানা অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ।
এ বিষয়ে সাংবাদিক সোহেলের মা সংবাদকর্মীদের জানায়, আমার ছেলে ঢাকায় সাংবাদিকতা করে, বেশ কয়দিন যাবৎ সে অসুস্থ অটো এক্সিডেন্ট করে , আমি আমার ছেলের সাথে দেখা করতে গেলে আমার অনুপস্থিতে । আমি স্বামীহারা একজন বিধবা মহিলা, অতি কষ্টে কোনরকম এতিম সন্তানকে নিয়ে জীবন যাপন করি, এই জমিটি আমার শেষ সম্বল, স্থানীয় ভূমিদস্যু কালা শেখ গায়ের জোরে বংশের লোক দিয়ে এতিমের সম্পত্তি গ্রাস করতে চায়, আমি আইন-শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের সর্বমহলকে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বাসিন্দারা জানান, সাংবাদিক সোহেলের মা গ্রামের বসবাস করে, তারা একটি অসহায় পরিবার, অন্যদিকে কালা নামে এই ব্যক্তির বংশ অনেক বড়, তারা ক্ষমতার জোরে প্রভাব দেখিয়ে অসহায় পরিবারটির সম্পত্তি জোরপূর্বক দখলের পায় তারা করছে।
বর্তমানে সন্ত্রাসী কালা বাহিনী এলাকায় বেশ দাপটের সঙ্গে অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারা নানা সময়ে ভুক্তভোগী পরিবারটিকে ভয় ভীতি প্রদর্শন করে আসছে। তাই এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদয় হস্তক্ষেপ প্রয়োজন বলেও জানায় তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর