শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গোয়েন্দা সূত্র ধরে  অভিযান চালিয়ে বিদেশি পিস্তল উদ্ধার 

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে, ০৫ আগস্ট পরবর্তী সময়ের থানা লুটের একটি অস্ত্র (বিদেশী পিস্তল) বংশাল এলাকায় গোপনীয় ভাবে লুকানো রয়েছে। এ ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্রের প্রাথমিক অবস্থান বংশালের সিককাটুলীর একটি বাসস্থানে লুকায়িত আছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য অনুযায়ী সিককাটুলী এলাকায় ০৪ জন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরবর্তীতে জনৈক রায়হান রাজের বাসস্থান হতে ০১টি বিদেশী পিস্তল (CZ-75, 0-07, Made in Czech Republic) এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রায়হান রাজ অত্র এলাকার ব্যোম রায়হান গ্রুপের একজন সক্রিয় সদস্য বলে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্রটি বংশাল থানার লুট হওয়া অস্ত্র এ বিষয়টি থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এছাড়াও অভিযান এলাকার জনৈক সামিরের বাসস্থান হতে নিম্নলিখিত দেশি অস্ত্র সমূহ উদ্ধার করা হয়ঃ

 

ক। ০১টি সামুরাই,

খ। ০১টি বড় চাকু,

গ। ০২টি ছোট চাকু,

ঘ। ০৫টি কিলার গিয়ার (স্পোকেট)।

 

এ ঘটনার সাথে সম্পর্কিত সন্দেহভাজন ০৪ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল আসামি রায়হান রাজ পলাতক রয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর