শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর রহমান ও সাধারণ সম্পাদক পাবেল

ওমর ইউসুফ রুবেল:
  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি, ওমর ইউসুফ রুবেল:
লক্ষ্মীপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন – নিউজ২৪)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ সোহেন রানা ( নাগরিক টিভি ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ( বাংলাদেশের খবর ), ক্রিড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন) , দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন( আজকালের খবর ), প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাজিব হোসেন রাজু( আমার দেশ) ও মোঃ আফজাল হোসেন ( সবুজ জমিন )।
এদিকে সহ-সভাপতি পদে ভোট সমান সমান হওয়ায় এ পদে ভোট পুনরায় হবে।
নবনির্বাচিত সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর