শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আওয়ামী লীগের মতো একটা পক্ষ আমাদের ওপর জুলুম শুরু করেছে — কায়কোবাদ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা (মুরাদ নগর) থেকে ফিরে মো: লুৎফর রহমান খাজা শাহ্:
আওয়ামী লীগের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আওয়ামী লীগের এত জুলুম নির্যাতনের পর যখন দেশে ফিরলাম, তখন থেকেই একটা পক্ষ আমার বিরুদ্ধে আবারো অপপ্রচার আর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের মত এরাও আমাদের ওপর জুলুম শুরু করেছে। আমি দেশের বাহিরে যেতে বাধ্য হয়েছি এবং সেখানে রাজনৈতিক জুলুমের কারণে নাগরিকত্ব নিয়েছিলাম। আল্লাহর রহমতে যখন দেশে ফিরেছি আমি নাগরিকত্ব বাতিল করেছি। সর্বশেষ তুরস্ক গেলাম বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অথচ ওরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেই ক্ষ্যন্ত হয়নি, ওরা নির্বাচন কমিশনে আপিল করেছে আমার প্রার্থীতা বাতিলের জন্য, কিন্তু আল্লাহর রহমতে আমার প্রার্থীতা বাতিল করতে পারেনি। এখন আবার হাইকোর্টে রিট করেছে। আমার ওপর এই জুলুমের বিচার আল্লাহ একদিন করবেন। গতকাল শনিবার (২৪ জানুয়ারী) মুরাদনগর মুজাফফর উল উলুম মাদরাসার খতমে বুখারী ও সোনাকান্দা দারুল হুদা কমপ্লেক্সের বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, আমি ৫বার এমপি ছিলাম। এই মুরাদনগরের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আমার হাত দিয়েই হয়েছে। আমার তরুণদের নিয়ে পরিকল্পনা আছে। আল্লাহ সুযোগ দিলে মুরাদনগরকে নতুন করে ঢেলে সাজাব ইনশাআল্লাহ। দিনভর কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দল সাবেক এই মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং মুরাদনগরজুড়ে ছাত্রদলের সাথে তরুণরা ধানের শীষে ভোট দিতে ঐক্যবদ্ধ বলে জানান। এছাড়াও মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে চলছে ধানের শীষের প্রচারণা। প্রিয় নেতার হাত ধরে মুরাদনগর আবার উন্নয়নের ধারায় ফিরবে বলে প্রত্যাশা স্থানীয় জনগণের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর