শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুমিল্লা-৫ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ প্রার্থীর মধ্যে আটজনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে জানা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে; বাকি প্রার্থীরা ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে পারেননি। এ প্রতিবেদক দৈনিক নবঅভিযান এর সহকারী সম্পাদক ও বাংলাদেশের মুখপত্র ডট কম এর সহকারী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) এর সাথে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা এক স্বাক্ষাতে জানান উক্ত আসনে মোট ভোট পড়েছে এক লাখ ৪৮ হাজার ৫৮৯টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় এক লাখ ১৩ হাজার ৫৯৬টি। দুই উপজেলায় মোট ভোটের সংখ্যা দাঁড়ায় দুই লাখ ৬২ হাজার ১৮৫।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে এ আসনে ন্যূনতম ৩২ হাজার ৭৩৭ ভোট না পেলে জামানত থাকবে না। দুই উপজেলার ফলাফল ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন এক লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. মোবারক হোসেন পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসান বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন যথাক্রমে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত আব্দুল্লাহ আল ক্বাফী (৩৩৪ ভোট), বাংলাদেশ মুসলিম লীগ-এর আবুল কালাম ইদ্রিস (১৪৫ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর তানজিল আহমেদ (১৬২ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল বাশার (৯৭ ভোট), জাতীয় পার্টির ইমরান উল হক (৬৭২ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রাশেদুল ইসলাম (১,৪৫১ ভোট), আমার বাংলাদেশ পার্টির (এ বি পার্টি) জোবায়ের আহমেদ ভূঁইয়া (২,০০৯ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শিরীন আক্তার (১৩৭ ভোট) পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর