রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
এমপি নির্বাচিত হয়েই অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের ৫ লাখ টাকা অনুদান দিলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ নোয়াখালীতে বিএনপি ৫ আসনে জয়ী, ১টিতে এনসিপির জয় বিপুল ভোটে লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার জয়লাভ মুন্সিগঞ্জ ১ আসন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ সংসদ সদস্য নির্বাচিত ফাঁসির মঞ্চ থেকে সংসদের পথে বাবর-পিন্টু-আজহার কুমিল্লা-৫ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত আওয়ামী লীগের মতো একটা পক্ষ আমাদের ওপর জুলুম শুরু করেছে — কায়কোবাদ ঢাকা ৬ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ওয়ারী থানা স্বেচ্ছাসেবক দলের প্রচার অভিযান বংশাল থানার নতুন ওসি হলেন মাহফুজুল হক নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

এমপি নির্বাচিত হয়েই অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের ৫ লাখ টাকা অনুদান দিলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্): কুমিল্লা (৩) মুরাদনগর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠবারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে গতকাল সকালে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়।
এ সময় নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ফান্ড গঠনের নির্দেশ দেন এবং নগদ ৫ লাখ টাকা অনুদান দিয়ে তিনি বলেন- হিন্দু সম্প্রদায়ের সকল অসহায়, দরিদ্রদের এ ফান্ড থেকে সহযোগিতা করা হবে। পর্যায়ক্রমে এ ফান্ডে আরো আর্থিক সহযোগিতা করবেন তিনি।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের এমন মানবিক উদ্যোগে আনন্দিত হিন্দু ধর্মাবলম্বীরা। তারা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন আমাদের প্রতি ভগবানের আশীর্বাদ যে আমরা আপনার মত এমপি পেয়েছি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা জেলার আহবায়ক দুলাল দেবনাথ বলেন- সাধারণত নেতারা ভোটের আগে খোঁজ খবর রাখে আর্থিক সহযোগিতা করে কিন্তু ভোটের পর খবর রাখে না।
ইশ্বরের কৃপায় আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি নির্বাচিত হয়েই গরিব অসহায়দের কথা ভেবে ৫ লাখ টাকা নগদ আর্থিক সহযোগিতা করেছেন এবং অসহায় দরিদ্রের সহযোগিতা করার জন্য ফান্ড গঠন করার নির্দেশ দিয়েছেন। এমন নেতা পাওয়া আমাদের  সৌভাগ্যের বিষয়
মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন- মুরাদনগরের হিন্দুদের নিরাপদ আশ্রয়স্থল কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এমপি হয়ে তিনি আমাদের ফুল নিয়েছেন ঠিকই কিন্তুু ভেবেছেন গরিব অসহায়দের কথা। তাদেরকে সহযোগিতা করার জন্য ৫ লাখ টাকা দিয়ে ফান্ড গঠন করতে বলেছেন পর্যায়ক্রমে তিনি আরো সহযোগিতা করবেন। আমরা তার কাছে কোনো সহযোগিতা চাইনি, তিনিই আমাদের অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ উদ্যোগ নিয়েছেন।
আমাদের নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শুধু আজকে নয় দেশের নানান দুর্যোগে সঙ্কটে আমাদের পাশে দাঁড়ান। আমাদের আনন্দ উৎসব ও সুখে দুঃখে খোজ রাখেন। আমরা দাদা ভাইয়ের প্রতি আজীবন  কৃতজ্ঞ থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর