শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

গুমের শিকার সালাহউদ্দিন আহমদ হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্): নতুন সরকারের মন্ত্রিসভায় কক্সবাজারের কৃতি সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় কক্সবাজারবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আসা সালাহউদ্দিন আহমদ বিগত সরকারের সময় ব্যাপক নির্যাতনের শিকার হন। তৎকালীন সরকারের আমলে তিনি গুমের শিকার হয়ে দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ভারতের শিলং শহরে তাকে পাওয়া যায় এবং প্রায় ৯ বছর সেখানে তাকে অবস্থান করতে হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিনি দেশে ফিরে আসেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে পুনরায় জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও দুর্নীতি দমন, প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
এদিকে কক্সবাজারবাসী বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, কক্সবাজারের একজন যোগ্য ও পরীক্ষিত নেতাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় জেলার উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কে দেশবাসীর পাশাপাশি বাংলাদেশ গণমাধ্যম প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ গণমাধ্যম প্রেস ক্লাবের আহবায়ক মো: লুৎফর রহমান (খাজা শাহ্), সদস্য এম আবদুল হান্নান ও মো: সাইদুল ইসলাম এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর