শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

ধর্মমন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে মিথ্যাচার: কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্):  ধর্মমন্ত্রী ও কুমিল্লা (৩) মুরাদনগর নির্বাচনী আসনে বিপুল ভোটে জয়লাভ করে রেকড সৃষ্টি করত: ৬ বারের নির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে ফেসবুকে ঋণখেলাপীর মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করছে জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থকরা।

নির্বাচনের আগে ও পরে মিথ্যাচার চলমান রেখে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সম্মানহানী করছে তারা। বিশেষ করে গত ১৯ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী ও কর্নেল (অবঃ) আব্দুল হক এর বরাতে সাংবাদিক মোস্তফা ফিরোজ এর সম্পাদিত ভয়েজ বাংলা পেজে একটি বক্তব্য (ফটোকার্ড) প্রচার করেন। যেখানে লিখা ছিল “আজব এক দেশ! ঋণ খেলাপী হয় মন্ত্রী, তাও আবার ধর্ম মন্ত্রী।”

বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অবঃ কর্নেল আব্দুল হক ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে লিগ্যাল নোটিশ দিয়েছেন বলে এডভোকেট তৌহিদুর রহমান এ প্রতিবেদক ডেইলী মর্নিং অবজার ভার এর বিশেষ প্রতিনিধ, ডেইলী নিউজ বিডি ডট অন লাইন এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশের মুখপত্রের সহকারী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) কে জানান ।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়- মাননীয় মন্ত্রী, ধর্ম মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর একজন কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এই মর্মে আপনাদেরকে অবহিত করছি যে, আপনারা গত ১৯/০২/২৬ইং আপনি ২নং লিগ্যাল নোটিশ গ্রহীতা আপনার ভয়েস বাংলা নামক ফেইসবুক পেইজ হইতে ১নং লিগ্যাল নোটিশ গ্রহীতা কর্নেল (অব:) আবদুল হক এর একটি বক্তব্য (ফটোকার্ড) প্রচার করেন এবং উক্ত বক্তব্য নিম্নরুপ “আজব এক দেশ! ঋণ খেলাপী হয় মন্ত্রী, তাও আবার ধর্ম মন্ত্রী।”

উল্লেখিত, বক্তব্য সম্পূর্ণ অসত্য-মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত এবং বাস্তব অবস্থার বিপরীত বটে। কোন রেফারেন্স ছাড়া একজন সম্মানিত মন্ত্রীকে, কর্নেল (অব:) আবদুল হক হীন উদ্দেশ্যে ঋণ খেলাপী বলেছেন এবং ভয়েস বাংলা ফেইসবুক পেইজ এ তা প্রচার করেছেন। মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং একজন পরহেজগার/ধর্মপ্রাণ মুসলমান। তদুপরি মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব ঋণ খেলাপী নন। বাংলাদেশের কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের কোন ঋণ নেই এবং মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর ঋণ খেলাপী হওয়ার বিষয়টিও অবান্তর/অবাস্তব। আপনারা মাননীয় ধর্ম মন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবকে রাজনৈতিক ভাবে হয়রানী করার উদ্দেশ্যে এবং মাননীয় ধর্ম মন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের ব্যক্তিগত সুনাম বিনষ্ট/মানহানী করার উদ্দেশ্যে উক্তরুপ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে মূলক বক্তব্য প্রচার করিয়াছেন। আপনাদের উক্তরুপ মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত মানহানীকর বক্তব্য প্রচারের কারণে মাননীয় ধর্ম মন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম বিনষ্ট হইয়াছে অর্থাৎ মানহানী হইয়াছে যাহা ফৌজদারী অপরাধ। আপনারা উল্লেখিত ফটোকার্ডে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য প্রকাশ ও প্রচার করিয়া মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম বিনষ্ট করত: মানহানী করিয়াছেন এবং ফলশ্রুতি নোটিশ দাতা মাননীয় ধর্ম মন্ত্রীর একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিএনপির একজন একনিষ্ট কর্মী হিসাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় আপনাদেরকে উক্ত লিগ্যাল নোটিশ প্রদান করা হইল।

আপনারা নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে আপনাদের দ্বারা প্রচারিত মাননীয় ধর্মমন্ত্রী জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব সম্পর্কিত গত ১৯/০২/২৬ইং তারিখে প্রচারিত আপনাদের অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহার করিয়া যথাযথ বক্তব্য প্রদান ও প্রচার করিবেন, অন্যথায় এইরুপ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রচার করায় আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর