শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব: ধর্মমন্ত্রী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কুমিল্লা (মুরাদনগর) থেকে ফিরে সহযোগী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : ‘মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।’

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত বৃহস্পতিবার এ সব কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
তিনি আরও বলেন, তাঁদের আত্মত্যাগের কারণেই আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। যার কারণে আজকে আমি এমপি-মন্ত্রী হতে পেরেছি। শুধু দিবসে নয়, ওনাদের প্রতিটা মুহূর্তে সম্মান দিতি হবে।
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ওনারা যখন কোনও প্রয়োজনে অফিসে আসবেন, ওনাদের যথাযথ সম্মান ও প্রাধান্য দিতে হবে।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর সার্কেলের এ কে এম কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং তাদের অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় ও নিম্নবিত্ত মুক্তিযোদ্ধাদের সহায়তায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর পক্ষ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর