শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর 

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) .প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী মোছা- রাকিবা (১৯) কে গতকাল রাতে আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের জন্য নিয়ে আসা হয়।
এটাই ছিল সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলাম ও রাকিবার প্রথম বাচ্চা। আজ রবিবার মধ্যরাতে সিজার করতে চেয়েছিল হসপিটাল কর্তৃপক্ষ। রোগীর স্বজনদের দাবি অদক্ষ ডাক্তার দিয়ে সিজার করতে গিয়ে তাদের মেয়েকে মেরে ফেলে ডাক্তার।রাকিবা বেঁচে নেই তার নবজাতক শিশুটি বেঁচে আছে।
রাকিবার বাবার বাড়ি দক্ষিণ বাংগরা থানা খইয়াখালী (নজরুল গেট সংলগ্ন) গ্রামে।
সিজার করার পর রোগীর খারাপ অবস্থা দেখে ডাক্তার ও হসপিটাল কর্তৃপক্ষ দ্রুত পালিয়ে যায় হসপিটাল থেকে। পরে রোগীর স্বজনরা এসে হসপিটালের মানুষদের কে না পেয়ে হসপিটাল ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নবীনগর থানা পুলিশ।
রোগীর স্বজনদের দাবি ও অদক্ষ ডাক্তারের কঠোর বিচারের আওতায় আনতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর