শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুমিল্লায় বাঙ্গরা বাজার থানায় মাদক বিরোধী অভিযানে ২৪ পিস ইয়াবাসহ একজন নারী গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২৬

আব্দুল্লাহ আল মারুফ : বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ সরোয়ার হোসেন সঙ্গীয় অফিসার এএসআই আল আমিন ও ফোর্স’সহ বাঙ্গরা বাজার থানার জিডি নং- ৭৮৪, তাং-১৯.০৫.২০২৬ ইং মূলে অত্র থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রহিয়াছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বর্ণিত স্থানে ফোর্স উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায় এবং অপর ব্যক্তি সালমা বেগম (২৮) নামে একজন নারীকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাসী পরিচালনাকালে আসামী সালমা বেগমের পরিহিত পায়জামার কোমরের কোচা হইতে একটি ছোট ব্যাগে রক্ষিত কালো রঙ্গের পলিথিনের জিপার থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। ঘটনাটি ইং ২০/০৫/২০২৬ তারিখ বেলা ০২: ০৫ ঘটিকা থেকে ০২:৪৫ ঘটিকার মধ্যে হয়ে থাকে। থানা সুত্রে জানা যায় আসামী সালমা বেগম বাঙ্গরা বাজার থানার ৩নং আন্দিকোট ইউনিয়নের ডালপা গ্রামের ৯ং ওয়ার্ডের বাসীন্দা খায়রুলের স্ত্রী। পরবর্তীতে বর্ণিত ঘটনায় বাঙ্গরা বাজার থানার মামলা নং-১৮, তারিখ ২০/০৫/ ২০২৬ ইং, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয় এবং এসআই রিয়াজুল মোস্তফা এর নিকট তদন্তভার অর্পণ করা হয়। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউল আলমের নির্দেশে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর