শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা ফেনী জেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠিত বংশালে ১মাসে ১শ ৮৮ জন গ্রেফতার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বে, জারি হলো প্রজ্ঞাপন ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, মহাসড়কে বিক্ষোভ লক্ষ্মীপুর বণিক সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে সকলের পছন্দের  প্রার্থী হচ্ছেন মোঃ মহি উদ্দিন সিদ্ধিরগঞ্জে আঃ লীগের দোসর মুনিরের বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতির অভিযোগ মাদারীপুর রাজৈরে লিবিয়ার কুখ্যাত মানব পাচারকারী মাফিয়া ডন জুলহাস সর্দার গ্রেফতার নবীনগরে সরকারি পুকুরের নিজ বাতিলের দাবি গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার ৩ জনকে অপহরণ, মোটরসাইকেল, মোবাইল, টাকা , স্বর্ণের গহনা চুরির ঘটনায় থানার মামলা লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী

মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২৬

এম হান্নান শাহ্: বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ নুরুল আমিন , গত রোববার ২৪ মে, ২০২৬ইং তারিখে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সক্রান্তে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ ১৯৭৩ এর ৭ অনুচ্ছেদ অনুসারে মোহাম্মদ নূরুল আমিনকে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হল। তিনি যোগদানের তারিখ থেকে তিন বছর এ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।
ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নুরুল আমিন দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতে নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং উন্নয়নমূলক অবদানের জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেন দেশ প্রেমিক এ ব্যাংকার। মোহাম্মদ নুরুল আমিন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক থেকে তাকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। একত্রীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তরের আগ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ নুরুল আমিন ১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের হাত ধরে ব্যাংকার জীবন শুরুকরেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা মোহাম্মদ নূরুল আমিন দেশে ও বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংবিষয়ক সম্মানজনক ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন তিনি।

মোহাম্মদ নুরুল আমিন লক্ষ্মীপুর সদর উপজেলার মাছিমনগর গ্রামের সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মোঃ বদিউজ্জামান ওরপে ‘বদু মিয়া’ ও মাতা জয়গুন নেছা’র ৫ সন্তানের মধ্যে মোহাম্মদ নুরুল আমিন ২য়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর