শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ):  রাজধানীর মতিঝিলে লোকমান নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে।

গত রোববার (৭ জুন) আনুমানিক বিকেল ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লোকমানকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।

মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার এ প্রতিবেদক দৈনিক নব অভিযান এর সহকারী সম্পাদক ও বাংলাদেশের মুখপত্র ডট কম এর সহযোগী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) কে জানান, লোকমান একজন মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী।

ওসি আরো বলেন, তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঐ ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, ঐ ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুইটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে। এ ব্যাপারে পুলেশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর