বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
শ্রীনগরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  রাজৈর থানা এলাকা হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন  গ্রেফতার মাদারীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে কর্মকর্তাগন, চেয়ারম্যান গন ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই রাজৈর গার্লস হাই স্কুলের ১০ম শ্রেনির বিজ্ঞান বিভাগের ইংরেজি ক্লাস নিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার উদ্যােগে কিশোরগঞ্জে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন রাজৈর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায়না বেগম কে দুর্নীতি দায়ে অব্যাহতি দিয়েছেন, প্রশাসক নিয়োগের প্রস্তুতি চলছেন রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান।

 রাজৈর থানা এলাকা হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন  গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক) স্টাফ রিপোর্টার: মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে রাজৈর থানা এলাকা হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন আসামী গ্রেফতার।
০৯/০৬/২০২৬ খ্রি. ভোর রাত্র ০৪.২০ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন পশ্চিম মোল্লাদী সাকিনস্থ জনৈক রুহুল সিকদারের মালিকানাধীন শাজাহান বেপারীর ভাড়া নেওয়া অটো গ্যারেজের পূর্ব পাশে রুহুল সিকদারের বাগানের মধ্যে আসামী ১। সোহেল হাওলাদার (৩৫), পিতা- আজিজুল হাওলাদার, মাতা- জোহরা বেগম, সাং- চৌরাশি বাজিতপুর, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর, ২। মিন্টু ফকির (৪০), পিতা- মৃত করিম ফকির, মাতা- ধলি বেগম, সাং- কিশমতদী বাজিতপুর, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর, ৩। বিষ্ণু পুইস্তা (৩০), পিতা- মৃতঃ হরেন পুইস্তা, মাতা- কাজল পুইস্তা, সাং- আউড়াকান্দি, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর, ৪। শাওন নপ্তী (২৭), পিতা- মোঃ বাদশা নপ্তী, মাতা- রুমা বেগম, সাং- নিজ বাজিতপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর, ৫। মোঃ মামুন হাওলাদার (৩৪), পিতা- মৃত রাজ্জাক হাওলাদার, মাতা- রুবি বেগম, সাং- শ্রীনদী বাজিতপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুরগণদের আটক করা হয়। আসামীদের দখল হতে সর্বমোট- ১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ওজন- ১৫ (পনের) গ্রাম, মূল্য- ১৫০x৩০০= ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা। সিডিএমএস যাচাই করে আসামী সোহেল হাওলাদার এর বিরুদ্ধে ০৭ টি, শাওন নপ্তী এর বিরুদ্ধে ০৬ টি, মোঃ মামুন হাওলাদার এর বিরুদ্ধে ০২ টি মামলার তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর