শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শ্রীনগরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনিসহ তিনজনের বিরুদ্ধে। সোমবার (৮ জুন) বিকেলে শ্রীনগর ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী নজরুল ইসলাম শ্রীনগর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি ফয়সাল আহমেদ রনি তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি আংশিক টাকা দিলেও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হন।
অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে শ্রীনগর বাজার এলাকায় ফয়সাল আহমেদ রনি, মেহেদী হাসান জিকি ও শাওনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে তাকে গুরুতর জখম করে।
এসময় ভুক্তভোগীর সঙ্গে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার পর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নজিরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ফয়সাল আহমেদ রনির বলেন, ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম না আমি এখনো ঢাকায় আছি। নজরুল জোরপূর্বক আমার খালাতো ভাইয়ের জনি ভরাট করে তার থেকে টাকা আদায় করে নিয়েছে। উল্টো এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি রাজনীতি করি তাই রাজনৈতিক প্রতিহিংসা বসত আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনছে। আমি আগামীকাল এসে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, অভিযোগের বিষয়টি আমি অবগত না। হয়তো ডিউটি অফিসারের কাছে দিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর