শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক) স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার ( ২০ জুন ) শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত শুকরণ বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার মো: মোকসেদ হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশ ও রেল পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ট্রেনের ধাক্কায় মৃত্যুর পর তাঁর লাশ রেললাইনের পাশে পড়েছিল বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে। নিহত শুকরণ বেগম গত শুক্রবার (১৯ জুন) দুপুরের পর থেকেই নিখোঁজ ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর