শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
চাঁদাবাজি মামলায় যুবদল নেতা আব্দুর রহিম গ্রেফতার, আদালতে প্রেরণ কুলাউড়ায় বোরো ক্ষেতের সরকারি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ হালুয়াঘাটে পিও আশীষ কর্মকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারে অভিযোগ জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ বেগমগঞ্জ খাদ্য গুদামের ওসি সুবর্ণ ভঞ্জের রোষানলে কৃষক ;দেখার যেন কেউ নেই সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হাজীপুরে রাস্তা বিরোধ, শান্তিপূর্ণ সমাধান চান এলাকাবাসী মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদ ঢাকার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন একত্রিত হয়ে প্রতিবন্ধী মানুষের আয়োজিত ঈদ পুনর্মিলনী মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার রাজৈরে লোডশেডিংয়ের কারণে অস্বস্তিকর জনজীবন

ঢাকার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন একত্রিত হয়ে প্রতিবন্ধী মানুষের আয়োজিত ঈদ পুনর্মিলনী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :- গত ১৯ জুন শুক্রবার রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ প্রতিবন্ধীদের খেলার মাঠে ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসরত প্রতিবন্ধী নারী পুরুষের প্রায় ১৫০০ জন মানুষ সকাল ১০ টা থেকে প্রতিবন্ধী মানুষের আয়োজিত ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত হোন।সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন একত্রিত হয়ে প্রতিবন্ধী মানুষের আয়োজিত ঈদ পুনর্মিলনী ২০২৬ নামকরণের মধ্য দিয়ে একটি ব্যানারের মাধ্যমে আয়োজন টি সমন্বয়কারী হিসাবে ভুমিকা রাখেন দৃষ্টি প্রতিবন্ধী ইফতেখার মাহামুদ। ঈদ উদযাপন কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন বি স্কানে কর্মরত বাপ্পি সরকার এবং সদস্য সচিব ছিলেন জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা। মহতি এই অনুষ্ঠানে উদ্ভোদন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এম পি। তিনি তার বক্তব্যে বলেন দেশের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ দের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সরকারের বিশেষ নজর রয়েছে, আজকের এই অনুষ্ঠান থেকে প্রিয় প্রতিবন্ধী ভাই বোন ও সংগঠনের সাথে তার যাত্রা আজ থেকে শুরু হলো এবং তিনি ভবিষ্যতে এই চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যা যা করা দরকার তার সবকিছুই করবেন প্রতিশ্রুতি দিয়ে সবার কাছে থেকে বিদায় নেন। ঈদ পুনর্মিলনীর এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আরো আমন্ত্রিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত এম পি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এম পি ও রাজিব আহসান এম পি নৌপরিবহন প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ঝিটকা শরীফের পীর আমি’র খোজে ফাউন্ডেশন ও দি কনসোর্টিয়ামের চেয়ারম্যান তালেবে হক শাহ সুফী হযরত মাওলানা ডা:হারুন অর রশীদ। এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মনোয়ার হাসান জীবন। পীর সাহেব তিনি তার বক্তব্য শেষে উপস্থিত সকল প্রতিবন্ধীদের নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন। বেলা সাড়ে ১২ টা থেকে ২ টা পযন্ত জুম্মার নামাজের বিরতি দিয়ে শুরু হয় মধ্যাহ্ন ভোজ। এরমাঝে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলা নিয়ে মেতে উঠেন একটা অংশ। জাগরন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা সাংবাদিক সুমন চৌধুরী ও প্রতিবন্ধী নারী কাজলের যৌথ সঞ্চালনায় আরম্ভ হয় প্রতিবন্ধীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে প্রতিবন্ধীদের অংশগ্রহনে গান ও কবিতা আবৃত্তির পর মঞ্চে আসেন কণ্ঠশিল্পী ইকবাল হোসেন রানা এবং শেষে মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন। জনপ্রিয় দুই শিল্পীকে কাছে পেয়ে টানা দুই ঘন্টা গান নাচের মাধ্যমে ভাগ করে নেন ঈদের আনন্দ। পরিশেষে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক রিয়াজুর রহমান তামিমের সৌজন্যে র‍্যাফেল ড্র আয়োজন করা হয় এতে প্রথমে বেলুন ফুলিয়ে আনন্দ উদযাপন করে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি স্নার্ট টেলিভিশন উঠান কণ্ঠশিল্পী এফ এ সুমন। উক্ত আয়োজনে আরো ভুমিকা রাখেন মিজানুর রহমান, হানিফ,কাশেম,মাঈন উদ্দিন,বাবলু শেখ, নিজামুদ্দিন সহ আরো অনেকে। পরিশেষে মুহু মুহু করতালির মাধ্যমে মাগরিবের আযানের সাথে সাথে অনুষ্ঠান টির সমাপ্ত ঘোষণা করেন সমন্বয়কারী ইফতেখার মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর