শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)গত শনিবার (৪ জুলাই) দুপুর আড়াইটায় উদ্যানের লালন চর্চা কেন্দ্র-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই যুবক উদ্যানে একটি বেঞ্চে বসে থাকা দুই অল্পবয়স্ক ছেলের কাছে গিয়ে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও পকেট তল্লাশি শুরু করে।এ সময় তাদের আচরণে সন্দেহ হলে পথচারী, দোকানদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয় জানতে চান। প্রথমে তারা নিজেদের পুলিশ, পরে ছাত্র পরিচয় দিলেও কোনো পরিচয়ের সত্যতা প্রমাণ করতে পারেননি। পরে উপস্থিত জনতা তাদের আটক করে গণধোলাই দেন ও উদ্যানের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। খবর পেয়ে বিকাল ৩টার দিকে দুই যুবককে থানায় নিয়ে যায় পুলিশ।শাহবাগ থানার এএসআই মঞ্জুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- ভুয়া পুলিশ পরিচয়ে ছাত্র-জনতাকে তল্লাশির অভিযোগে দুই যুবককে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর