শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সরকারি খাল ভরাটের চেষ্টা ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক), স্টাফ রিপোর্টার:

মাদারীপুর জেলাধীন কালকিনি পৌরসভার ঠেংগামারা এলাকায় সরকারি খাল বালু দিয়ে অবৈধভাবে ভরাটের চেষ্টাকালে তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় খলিল নামে এক ব্যক্তির ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি খাল ভরাটের খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল উল আরেফিন ঘটনাস্থলে যান। পরে ভরাট কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ এবং সরকারি সম্পত্তি দখল ও খাল ভরাটের দায়ে মো. খলিল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল উল আরেফিন বলেন, সরকারি খাল, নদী ও জলাশয় কোনোভাবেই অবৈধভাবে দখল বা ভরাট করতে দেওয়া হবে না। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকান্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর