সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মাদারীপু রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ ইং উদযাপিত হয় সরকারি খাল ভরাটের চেষ্টা ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে দেশব্যাপী বর্তমানে ১৯৬৯টি  নিবন্ধিত গণমাধ্যম রেয়েছে—তথ্যমন্ত্রী উপ-পুলিশ পরিদর্শক মলয় বসু নয়া সড়ক পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশি রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েও যাওযা হলো না ইতালি , ফেরত বাংলাদেশ পরিবার টির উপরে হুমকি দামকি মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩ স্টাফ অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এ ডিসি মাসুদ রানাকে

মাদারীপু রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ ইং উদযাপিত হয়

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক)স্টাফ রিপোর্টার :

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ: সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজৈর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় বিআরডিবি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্তর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিআরডিবি’র চেয়ারম্যান আবুল হাসান খান। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদারীপুর- ২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া। দিবসটি উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

বিআরডিবি’র চেয়ারম্যান আবুল হাসান খান, রাজৈর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু ও মোঃ আরিফ হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নাই। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবি’র বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরো বেগবান করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভার পাশাপাশি পুরস্কার প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। রাজৈর উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিআরডিবি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সমিতি ও দলের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর