বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তি চায় সন্তানরা শ্রীনগরে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর সদর থানার লক্ষীগঞ্জে বোমা ফাটিয়ে আসামী ছিনতাই ১৬ বিজিবি কর্তৃক নওগাঁ সীমান্তে ৭৪৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ জন চোরাকারবারী আটক পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম পল্টন মডেল থানার নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক মাদারীপু রাজৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ ইং উদযাপিত হয় সরকারি খাল ভরাটের চেষ্টা ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে দেশব্যাপী বর্তমানে ১৯৬৯টি  নিবন্ধিত গণমাধ্যম রেয়েছে—তথ্যমন্ত্রী উপ-পুলিশ পরিদর্শক মলয় বসু নয়া সড়ক পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ

মো. রুহুল আমিন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ):  পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে গত রোববার (৫জুলাই) যোগদান করেছেন মো. রুহুল আমিন। বর্তমান পদে যোগদানের আগে তিনি বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নক্সা ও গবেষণা) পদে কর্মরত ছিলেন।

মো. রহুল আমিন ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী পদে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।

পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩২ বছরের অধিক চাকরিকালীন মো. রহুল আমিন জাপান, ভিয়েতনাম ও অস্ট্রিয়াসহ বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান বোর্ডের কর্মকাণ্ডে অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রয়োগ করেন। মো. রুহুল আমিন ১৯৬৮ সালে রাজশাহীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের সদস্য তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর