শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গুজবের আগুনে থানায় তাণ্ডব, ওসির হুঁশিয়ারিঅভিযোগ সত্য হলে পোশাক খুলে ফেলব

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক), স্টাফ রিপোর্টার:-

বরিশালের আগৈলঝাড়া থানায় পুলিশ হেফাজতে এক মাদক মামলার আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হামলায় অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর বিচার দাবি করে আবেগঘন বক্তব্য দিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।

বৃহস্পতিবার (গতকাল) বিকেল ৪টার পর রিয়াজ ফকির নামে এক মাদক মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল উত্তেজিত ব্যক্তি থানায় হামলা চালায়। হামলাকারীরা থানায় প্রবেশ করে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ করেছে পুলিশ।

ঘটনার পর আবেগাপ্লুত কণ্ঠে ওসি মো. মাসুদ খান বলেন, “থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব? পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে। একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পাওয়া যায়, এই পোশাক খুলে ফেলব। এই পোশাক রাখব না।”

তিনি আরও বলেন, “এভাবে যদি আমরা প্রতি কাজে বাধা পাই, তাহলে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। আজকে মাদক কারবারি ও চোরদের জন্য দেশের এই অবস্থা। থানার মধ্যে ঢুকে নির্মমভাবে পুলিশকে মারধর করা হলো। যে পুলিশ মানুষের নিরাপত্তা দেবে, আজ তারাই বিচারের জন্য দাঁড়িয়ে আছে।”

পুলিশ জানিয়েছে, হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গুজব ছড়িয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। তারা বলছেন, কোনো ঘটনার সত্যতা যাচাই না করে সহিংসতায় জড়িয়ে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর