মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ডিএমপি চকবাজার মডেল থানার নতুন ওসি ক্ষমতার রদবদলেও বহাল তবিয়তে ভবানীগঞ্জে মাদক ও দখলদার সিন্ডিকেট, অতিষ্ঠ এলাকাবাসী লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা কুমিল্লার বাঙ্গরা বাজার থানার ঐতিহ্যবাহী বি-চাপিতলা গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভাঃ গুলিস্তানে এক মাসে ৭৭ জন গ্রেফতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থী আহত লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ হোটেল শীতলক্ষ্যায় অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন

ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও ২৪ এর গণঅভ্যূত্থানে হত্যা মামলার অভিযুক্ত এবং দু বছরের পলাতক সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের জনসাধারণের ব্যানারে সোমবার দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ভাউলার হাটে এ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য দেন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী, এলাকাবাসী বদিউল আলম, রায়পুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা, কুসুম উদ্দিন প্রমুখ। কর্মসূচীতে ওই এলাকার ২ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে পলাতক নুরুল চেয়ারম্যান এ এলাকার সাধারণ মানুষকে মিথ্যে মামলা দিয়ে অনেক হয়রানী করেছে। কেউ তার বিরোধিতা করলেই তাকে মামলা দিয়ে সর্বশান্ত করতো। বর্তমানে শোনা যাচ্ছে নুরুল রেচয়ারম্যান রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে নিয়ে গোপন বৈঠক করছে এবং মেম্বারদের মোটা টাকা দিয়ে তাদের সমর্থনে আবারো পরিষদে বসার পায়তারা করছে। অনেক চেয়ারম্যানরাই রয়েছে যারা গণঅভ্যূত্থানের পর পালায়নি। তাকে কেনো পালাতে হলো। পলাতক চেয়ারম্যান নুরুল যার ই সমর্থন নেক বা সাহস নেক, আমরা রায়পুর ইউপি বাসী তাকে এখানে বসতে দেবোনা। তিনি এখানে এলেই রণক্ষেত্র তৈরী হবে এ জায়গা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর