বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার প্লান ফাঁস রাজৈরে কসাইয়ের বাড়ি থেকে ১,২৫০ কেজি পচা হাঁসের মাংস জব্দ ও জরিমানা অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় আমানত নিয়ে উদ্বিগ্ন শত শত গ্রাহক ডেমরায় রাজউকের নকশা না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, তোয়াক্কা করা হচ্ছে না আইনি ব্যবস্থার ইনসাফ বারাকাহ হাসপাতাল ও মনিরামপুর সমিতির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্যবসা মানুষেমানুষের  সেবা ও কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র —-সাইফুল আলম খান মিলন ভূমি অফিসে সাংবাদিকের মাসোহারা বন্ধের পর এসি ল্যান্ডকে দেখে নেয়ার হুমকি কবিরহাটে বিষপ্রয়োগে লক্ষ টাকার মাছ নিধন মামলায় দুই বছরেও গ্রেপ্তার হয়নি আসামি পুলিশ পরিদর্শক মশিউর রহমান মতিঝিল থানার নতুন অপারেসন অফিসার

সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার প্লান ফাঁস

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের জের ধরে স্ব-নামধন্য সাংবাদিক জাতীয় দৈনিক নতুন দিন ও সাপ্তাহিক সুবার্তা পত্রিকার বার্তা সম্পাদক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার চাঞ্চল্যকর পরিকল্পনার তথ্য ফাঁসের খবর পাওয়া গেছে। চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভুয়া ডাক্তার আসাদুজ্জামান নাজির এবং কিশোর গ্যাং নেতা মুরাদ হাওলাদারসহ কয়েকজন ব্যক্তি এই ষড়যন্ত্রে লিপ্ত বলে জানা যায়।
​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও বার্তা ব্যাপকভাবে ভাইরাল হয়। উক্ত অডিওতে পশ্চিম রাজৈর গ্রামের মৃত কবীর মুন্সির বড় ছেলে ভুয়া ডাক্তার আসাদুজ্জামান নাজিরকে একই উপজেলার মজুমদারকান্দি গ্রামের মির্জন হাওলাদারের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মুরাদ হাওলাদারের সাথে সরাসরি হত্যার পরিকল্পনা করতে শোনা যায়। ফোনালাপে তারা সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাককে গুলি করে হত্যার করার প্লান এবং তাকে সরাসরি গুলি করে মেরে ফেলার ব্যাপারে কথা বলে।
​অডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবশালী ওই চক্রটি নানা তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ উঠে এসেছে।
​এ বিষয়ে সাংবাদিক শেখ সাজেদুল হক বোরাক বলেন, “সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে আমি আজ নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চিহ্নিত অপরাধীরা প্রকাশ্যে অডিওর মাধ্যমে আমাকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”
​এ বিষয়ে মাদারীপুর জেলার পুলিশ সুপার জানান, “বিষয়টি আমরা শুনেছি। অডিও ক্লিপটি আমরা শুনে ব্যবস্থা নিচ্ছি। তবে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড বা সাংবাদিকদের উপর হামলার হুমকি প্রদানকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
​এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর