আব্দুল্লাহ আল মারুফঃ কুমিল্লা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল)-এর সার্বিক সহযোগিতায় এবং অফিসার ইনচার্জ, বাঙ্গরা বাজার থানার তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গত ২০ আগস্ট ২০২৬ ইং তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাদের বিভিন্ন স্থান থেকে হাতেনাতে আটক করে।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ১। মোঃ মামুন (৪০), পিতা-মৃত আবুল কাশেম, সাং-বাখরনগর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
২। মোঃ শাহিন (২৩), পিতা-মোঃ দুলাল, সাং-চাপিতলা, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা।
৩। মোঃ রায়হান (২৫), পিতা-মৃত মফিজ উদ্দিন, সাং-বাঙ্গরা, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা।
৪। মোঃ রাসেল (৩৮), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-দিলালপুর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
৫। মোখলেসুর রহমান (৪৩), পিতা-অলেক মিয়া, সাং-খানেপাড়া, রামচন্দ্রপুর, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।