মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
​অন্যায়ের প্রতিবাদ করায় রক্তস্নাত যুবক, লক্ষ্মীপুরে কৃষকের ২০০ গাছ কেটে ছারখার করল দুর্বৃত্তরা ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ডিএমপি চকবাজার মডেল থানার নতুন ওসি ক্ষমতার রদবদলেও বহাল তবিয়তে ভবানীগঞ্জে মাদক ও দখলদার সিন্ডিকেট, অতিষ্ঠ এলাকাবাসী লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা কুমিল্লার বাঙ্গরা বাজার থানার ঐতিহ্যবাহী বি-চাপিতলা গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভাঃ গুলিস্তানে এক মাসে ৭৭ জন গ্রেফতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থী আহত লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ

​অন্যায়ের প্রতিবাদ করায় রক্তস্নাত যুবক, লক্ষ্মীপুরে কৃষকের ২০০ গাছ কেটে ছারখার করল দুর্বৃত্তরা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে এক কৃষকের বাগান থেকে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে নিঃশেষ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বাহার ও জাকিরের বিরুদ্ধে। এই নজিরবিহীন জঘন্য ঘটনার প্রতিবাদ করায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনির নামে এক যুবক গুরুতর রক্তাক্ত ও জখম হয়েছেন। আহত মনির বর্তমানে জেলা সদর হাসপাতালে জীবনের সাথে পাঞ্জা লড়ছেন।
​সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে জেলা সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামে কৃষক আবুল কালামের ৬০ শতক জমিতে এই নৃশংস ঘটনা ঘটে। আহত মনির হোসেন উক্ত গ্রামের কৃষক আবুল কালামের ছেলে। অন্যদিকে অভিযুক্ত বাহার ও জাকির একই গ্রামের নুরুজ্জামানের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামানের ছেলে বাহারের সাথে দীর্ঘ দিন ধরে আবুল কালামের পরিবারের মামলা-মোকদ্দমা চলছে। অভিযোগ রয়েছে, গত ১৭ বছর ধরে এলাকা জুড়ে লুটপাট ও নৈরাজ্য চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল এই বাহার। সবসময় থানা চত্বরে তার দাপট দেখা যেত। এমনকি সে আবুল কালামের ছেলে মনিরকে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেয়। বয়োজ্যেষ্ঠ ও শান্ত প্রকৃতির মানুষ হওয়ায় আবুল কালাম তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে এই বাহার ও তার ভাই জাকিরের নিপীড়নের শিকার হয়ে আসছেন। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেই স্থানীয়দের হেনস্তার শিকার হতে হয়। আরও জানা যায়, জাকির বর্তমান ছাত্রদলের কমিটিতে পদ বাগিয়ে নিয়ে এলাকায় নতুন করে দাপট ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এবং আবুল কালামের পরিবারকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। যেখানে আইনের রক্ষকরা নীরব, সেখানে এই অসহায় কৃষক পরিবারটি ন্যায়বিচার পাবে কোথায়—এ নিয়ে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
​ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার সকালে ফজরের নামাজ পড়তে এসে মসজিদের সামনে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে মনিরের ওপর হামলা চালায় বাহার ও জাকির। একপর্যায়ে মনিরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে মনিরের ভগ্নিপতি রুবেল তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
​ভুক্তভোগী কৃষক আবুল কালাম ক্ষোভ প্রকাশ করে জানান, নিজের ৬০ শতক জমিতে বহু কষ্ট করে তিনি ফলজ ও বনজ গাছগুলো বুনেছিলেন। কিন্তু পূর্বশত্রুতার জেরে বাহার ও জাকির রাতের আঁধারে তার সেই স্বপ্ন ছারখার করে দিয়েছে। আর এই অন্যায়ের হিসাব চাইতে গিয়ে আজ তার ছেলে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এই ন্যক্কারজনক হামলার বিরুদ্ধে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
​তবে সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ। এলাকা জুড়ে এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর