বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

হবিগঞ্জে পূজামণ্ডপে কোরান রাখতে গিয়ে গ্রেপ্তার নোয়াখালীর এক মুসলিম যুবক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরিফসহ অজ্ঞাত এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে। ওই যুবককে এখন হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বলছেন, ওই যুবক নোয়াখালীর বলে জানিয়েছে সে।

প্রত্যক্ষদর্শী সানি রায় জানান, শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় সেখানকার কয়েকজন লোক বিষয়টি দেখে অন্যদের জানান। স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে আটক করে তার ব্যাগে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। বিষয়টি চৌধুরীবাজার ফাঁড়িকে জানালে পুলিশ এসে তাকে আটক করে।

খবর পেয়ে সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী, পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ওই যুবককে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

পরিদর্শক দৌস মোহাম্মদ জানান, ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর