বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে জোট নেতাদের অনুরোধ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ  উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ২০ দলীয় জোটের পাঁচ নেতা। 

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন, ২০ দলীয় জোটের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারাও এটি জানেন, দেশের জনগণ ও বিশ্ববাসীও জানে। রাজনৈতিকভাবে হোক ও অরাজনৈতিকভাবে হোক, সরকার তার প্রতি সহানুভূতি দিয়েছে। এটি সত্য। এজন্য আমরা কৃতজ্ঞ।

নেতারা বলেন, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আবেদন করছি, বেগম জিয়ার সু-চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অনুমতি প্রদান দিন এবং ব্যবস্থা নিন। আপনাদের সদয় সিদ্ধান্ত জাতির রাজনৈতিক ইতিহাসে সৌজন্য ও মহানুভবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকলে তিনিও এমন মহানুভবতা দেখাতেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি ঢাকা পোস্টকে বলেন,  আমরা মন্ত্রীকে বলেছি, কোনো আইন-কানুন না দেখে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। আর তিনি খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে অবগত আছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক নেতারা দেখা করে বেরিয়ে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে যেকোনো বিশেষজ্ঞ চিকিৎসক নিইয়ে আসতে পারেন তারা।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারী আবু তাহের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর