বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

পশুপ্রেমের স্বীকৃতি পেলেন জয়া

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে আরও অনেক গুণের অধিকারিনী এই তারকা। বিশেষ করে প্রাণীদের প্রতি তাদের প্রেমের কথা তার ভক্ত-শুভাকাঙক্ষীদের ভালো করেই জানা। বিভিন্ন সময়ই প্রাণীদের প্রতি জয়ার এই ভালোবাসা দেখা সামজিক মাধ্যমেও। এবার এর স্বীকৃতিও পেলেন জয়া।

পশুপ্রেমের জন‌্য তাকে ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

অন‌্যরকম এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত জয়া বলেন, ‘প্রাণীকে ভালোবাসার কারণে পুরস্কার পেয়েছি, এটা সত্যিই আনন্দের। এর চেয়ে বেশি আনন্দ লাগছে- এমন একটি উদ্যোগের জন্য। যারা এমন আয়োজন করছেন, তাদের প্রতি আমার ভালোবাসা। এমন আয়োজন আগামীতে প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

জয়া আহসানসহ মোট ১১ জনকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা, শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ।

প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করল পশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ (পাও)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর