বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

গণঅনশনে মাস্ক না পরায় বিএনপির সমালোচনায় স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

 নিউজ ডেস্কঃ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচিতে মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি উপেক্ষার সমালোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, একদিকে তারা করোনা নিয়ে সরকারের সমালোচনা করবেন, অন্যদিকে নিজেরাই স্বাস্থ্যবিধি মানবেন না, মাস্ক পরবে না, দূরত্ব বজায় রাখবে না।

রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ সমালোচনা করেন।

তিনি বলেন, গতকাল করোনায় মৃত্যুশূন্য ছিল। এটি সবাই মিলে কাজ করার জন্য হয়েছে। যা বহু প্রতিক্ষিত ছিল। বিনামূল্যে ৯ কোটি টিকা দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক অনুষ্ঠানে কেউ দূরত্ব রাখছেন না, মাস্ক পরছেন না। এতে করে সংক্রান্ত যেকোনো সময়ে আবারও বেড়ে যেতে পারে।

জাহিদ মালেক বলেন, আমরা গতকালই দেখলাম একটি রাজনৈতিক অনুষ্ঠানে নেতাকর্মীরা কেউই মাস্ক পরেনি। যেখানে হাজার হাজার লোক অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, কিন্তু কারো মুখে মাস্ক নেই। এত দুইটা বিষয় বোঝা যায়, করোনা এতো ভালোভাবে নিয়ন্ত্রিত হয়েছে যে, যার ফলে তারা আর মাস্কই পড়তে চায় না। ওনারাই আবার বিগত সময়ে অনেক সমালোচনা করেছেন। এখন গতকাল আবার তারাই মাস্ক ছাড়া বক্তব্য দিয়েছেন, কর্মীরাও মাস্ক পরছে না। এতে করে তারা প্রত্যেকেই করোনা সংক্রমণের আশঙ্কায় পড়ে গেল। সুতরাং আমাদের এসব বিষয়ে দৃষ্টি রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক অনুষ্ঠান ছাড়াও সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানগুলো করতে হবে। সাংবাদিক ভাইদের বলবো আপনারা এ বিষয়গুলো তুলে ধরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর