বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

অসুস্থ শারমিনের চিকিৎসার দায়িত্ব নিল আরটিভি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ ২০১৬ সালে চ্যানেল আইয়ের সংগীত রিয়েলিটি শো ‘বাংলার গান’-এ চ্যাম্পিয়ন হয়ে নিজের প্রতিভার জানান দেন শারমিন আক্তার। তার দরাজ গায়কীতে মুগ্ধ হয়েছেন প্রতিযোগিতার বিচারক ও দেশবাসী। কিন্তু সেই শারমিনের কণ্ঠে এখন থমকে আছে। নিস্তেজ হয়ে তিনি পড়ে রয়েছেন হাসপাতালের বিছানায়।

তাকে নিয়ে রোববার ‘সংগীতশিল্পী শারমিনকে বাঁচাতে বাবার আকুতি’ শিরোনামে একটি বিস্তারিত সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। যা সংগীতপ্রেমীদের মধ্যে বেশ সাড়াও ফেলে।

সেই সংবাদের পরদিনই এলো স্বস্তির খবর। ফোক গানে বিস্ময় জাগানিয়া এই গায়িকার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি টেলিভিশন আরটিভি।

চ্যানেলটির সিইও সৈয়দ আশিক রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনারা সবাই শুনেছেন আমাদের প্রিয় কণ্ঠশিল্পী শারমিন গুরুতর অসুস্থ। সে নিয়মিতই আরটিভির নানা অনুষ্ঠান ও আয়োজনে গান করছিল। তার কিছু গান খুব সাড়া পড়েছে। শারমিনের এই সময়ে তার জন্য পরিবারের হয়ে দোয়া চাই। সেই সঙ্গে আমরা চেষ্টা করছি শারমিনের পাশে দাঁড়াতে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন।’

শারমিনের বাবা হুমায়ুন কবির সরকার জানান, গত ১৬ দিন যাবত শারমিন অসুস্থ। তার থাইরয়েডের সমস্যা ছিল। সেটা থেকে এখন রক্ত সঞ্চালনে জটিলতা দেখা দিয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, স্বাভাবিকের চেয়ে অনেক কম রক্ত সঞ্চালন হচ্ছে। এটা স্বাভাবিক না হলে বড় ধরণের বিপদ হতে পারে।

তিনি বলেন, ‘গত ১৪ নভেম্বর থেকে ঢাকা মেডিকেলে আছে শারমিন। এত দিন সাধারণ ওয়ার্ডে রাখা হলেও গতকাল (২০ নভেম্বর) থেকে তাকে আলাদা বেডে স্থানান্তর করা হয়েছে।’

শারমিনের শরীরে ঠিক কী রোগ বাসা বেঁধেছে? এ প্রশ্নের জবাবে তার বাবা বলেন, ‘নির্দিষ্ট করে এখনো কিছু বলেনি। তবে তাদের ধারণা, এটা ব্লাড ক্যানসার হতে পারে।’

আরটিভির ঘোষণার আগে শারমিনের যথাযথ চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতাও কামনা করলেন হুমায়ুন কবির। তার ভাষ্য, ‘আমি যতদূর শুনেছি, প্রধানমন্ত্রী খুব শিল্পীবান্ধব মানুষ। তিনি শিল্পীদের ভালোবাসেন, তাদের পাশে থাকেন। আমার মেয়েটার দিকেও তিনি যেন নজর দেন। তাহলে দেশের সম্পদটা, আমার মেয়েটা বেঁচে যাবে।’

উল্লেখ্য, শারমিনের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। দাদা-বাবার পথ ধরে তিনিও গানের সঙ্গে জড়িয়ে পড়েন। তার সুরেলা, দরাজ কণ্ঠে লোকজ, আধ্যাত্মিক গানগুলো ভিন্ন মাত্রা পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর