শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

‘রঙ মিছিল’ নিয়ে এলেন মাহতিম শাকিব

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ  একের পর এক কভার গান করে আলোচনায় এসেছিলেন মাহতিম শাকিব। তবে এরপর মৌলিক গানের দিকেই বেশি মনোযোগ দেন ১৮ বছরের এই কিশোর। তার কণ্ঠে কয়েকটি মৌলিক গান শ্রোতাপ্রিয়তাও পেয়েছে।

মাহতিম শাকিব এবার নিয়ে এসেছেন নতুন গান ‘রঙ মিছিল’। ২৩ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে এমআর ফিল্মস ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে এটি উন্মুক্ত করা হয়েছে। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কাউসার খান।

সাভারের একটি রিসোর্টে নির্মিত হয়েছি এর ভিডিও। এতে মাহতিম শাকিবের সঙ্গে মডেল হয়েছেন ফারজানা ইয়াসমিন আন্না। ভিডিওটির এডিটিং, কালার ও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

মাহতিম শাকিব বলেন, ‘জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথা চারটি গান করছি, দুই গান প্রকাশ হয়েছে। বাকি দুটি গান খুব শিগগিরই প্রকাশ হবে । ভালো লেখেন তিনি। আর কাওসার খান ভালো মিউজিক করছেন। আশাকরি শ্রোতারা পছন্দ করবেন।’

জিয়াউদ্দিন আলম বলেন, ‘মাহতিম শাকিব এই সময়ের একজন মেধাবী শিল্পী। খুবই ভলো গায় সে। এই গানটি তার অন্য গান থেকে আলাদা মনে হয়েছে আমার কাছে।’

উল্লেখ্য, ২০১০ সালে এনটিভির মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন মাহতিম শাকিব। স্কুলে পা ফেলার আগেই কণ্ঠে গান তুলে নিয়েছিলেন তিনি। এরইমধ্যে অনেক ভক্ত তৈরি হয়েছে তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর