শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

খেলার মাঠে পাকিস্তানের পতাকা ওড়ানো কিসের সংকেত : শামসুল আলম

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

 নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, খেলার মাঠে বাংলাদেশের নাগরিক হয়ে পাকিস্তানের পতাকা ওড়ানো ব্যক্তিরা কিসের সংকেত দিচ্ছে তা দেখার দরকার। স্বাধীনতার ৫০ বছরে এরকম হওয়ার কথা নয়। পিতা-মাতা অন্য মতবাদের হলেও তরুণ প্রজন্মদের এটা করার কথা নয়। 

বুধবার (২৪ নভেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুস জার্নি টুওয়ার্ডস হাঙ্গার অ্যান্ড প্রভার্টি ফ্রি প্ল্যানড ইকোনমি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. শামসুল আলম বলেন, যারা বাংলাদেশে পাকিস্তানের পতাকা ওড়ায় তাদের জন্ম-পরিচয় জানা দরকার। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেজন্য বঙ্গবন্ধুকে আরও জানা দরকার। তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধু নিয়ে আরও আলোচনা হওয়া দরকার। তরুণ প্রজন্ম যেন আরও বেশি করে বঙ্গবন্ধুকে জানে। বঙ্গবন্ধুর জীবন দর্শন জানতে হবে, তাহলে অসমতা কমে যাবে। অসমতা নেই এমন দেশ খুঁজে পাওয়া যাবে না। তারপরও বঙ্গবন্ধুর দর্শন জানতে পারলে অসমতা কমে যাবে।

এর আগে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান  ম্যাচে পাকিস্তানের জার্সি ও পতাকা হাতে নিয়ে একদল তরুণ ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদনমূলকখাতে বেশি প্রকল্প নিতে হবে। শিক্ষা ও মানসিক বিকাশ হয় এমন খাতে বেশি কাজ করতে হবে। স্বাস্থ্যসেবা খাতে গুরুত্ব দিতে হবে।

পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে সেমিনারে অংশ নেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়েক সেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর