শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

আবারও সুখবর দিলেন নায়িকা মিম

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের যেন সুখবরের জোয়ার এসেছে! গত ১০ নভেম্বর আংটি বদল করেছেন, হবু বরের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছেন। এরপর গত ২০ নভেম্বর তিনি যুক্ত হন ‘পথে হলো দেখা’ নামের নতুন সিনেমায়। সেই রেশ কাটতে না কাটতে, আরও একটি চমকপ্রদ সুখবর জানালেন নায়িকা। মাসুদ রানা সিরিজ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সিনেমার নাম ‘এমআর নাইন’। এর ঘোষণা অনেক দিন আগেই এসেছে। এটি নির্মাণ করছেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। এতে মাসুদ রানার ভূমিকায় অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে এবিএম সুমনকে। তার বিপরীতে দেখা যাবে মিমকে। চরিত্রটির নাম সুলতা রাও। যিনি একজন ভারতীয় গুপ্তচর।

মিম জানান, গত সপ্তাহেই তিনি সিনেমাটিতে যুক্ত হয়েছেন। যদিও আরও অনেক আগে থেকেই এখানে কাজের ব্যাপারে আলাপ চলছিল। তবে তিনি অপেক্ষায় ছিলেন লিখিতভাবে চুক্তিবদ্ধ হওয়ার। নায়িকা বলেন, ‘গত শনিবার প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। তখনই চুক্তিবদ্ধ হয়েছিলাম।’

সিনেমাটির জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন, সে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন মিম। তার ভাষ্য, ‘নিজের চরিত্রটিকে ভালোভাবে আয়ত্তে আনতে উপন্যাসটিও অনেকবার পড়েছি। এই ছবির সঙ্গে হলিউডও জড়িত। অনেক বড় প্রজেক্ট। চরিত্রের লুক আনতে অনেক দিন থেকেই জিমে যাচ্ছি। সবমিলিয়ে কাজটির জন্য নিজেকে শক্তভাবে প্রস্তুত করছি।’

‘এমআর নাইন’ সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, সঙ্গে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্টের প্রযোজনাও থাকছে। এটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে।

জানা গেছে, সিনেমাটিতে এবিএম সুমন ও মিম ছাড়া আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাজ্জাদ, সাঞ্জু জন, জেসিয়া, হলিউডের মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্ট প্রমুখ। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। প্রথম ধাপে চিত্রায়ন হবে বাংলাদেশে। এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে টানা ১৫ দিনের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর