শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

কাউন্সিল অব মস্কের সাধারণ নির্বাচন সম্পন্ন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

টাওয়ার হেমলেটস কাউন্সিলের মসজিদ পরিচালনার শীর্ষ সেবা মূলক সংগঠন কাউন্সিল অব মস্কের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) লন্ডন মুসলিম সেন্টারের এক সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। 

টাওয়ার হেমলেটস কাউন্সিল এলাকার মসজিদ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ৫৯টি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নেতাদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে আলোচনার মাধ্যমে সংগঠনের ভোটার (সংগঠন কাউন্সিলরদের) প্রত্যক্ষ প্রস্তাব-সমর্থন ও তিনজন নির্বাচন কমিশনারের পরিচালনায় এক সাধারণ সভায় কাউন্সিল অফ মস্কের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন নির্বাচিতরা হলেন, চেয়ারম্যান হিসেবে আলেমে দ্বীন হাফেজ মাওলানা শামসুল হক, জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম হিরা ও ট্রেজারার হিসেবে সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব ফারুক আহমদ, ভাইস-চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ শামসুল হক, ডেপুটি সেক্রেটারি হিসেবে শাফি উদ্দিন আহমদ।

এছাড়া এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ডক্টর মুহাম্মদ আলী, মুহাম্মদ আতিক মিয়া, হোসাইন আহমদ, নুরুল আমিন, প্রাক্তন কাউন্সিলর মায়ুম মিয়া, মফিজুর রব, মাশুক আহমদ, মুসলেহ উদ্দিন ও ফারুক আহমদকে নির্বাচিত করা হয়। আগামী দুই বছর তারা টাওয়ার হেমলেট্স কাউন্সিলের মসজিদগুলো পরিচালনার সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’ এর নেতৃত্ব দেবেন।

কাউন্সিল অব মস্কের নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আইনজীবী ও কমিউনিটি ব্যক্তিত্ব, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল অ্যান্ড ওয়েলফেয়ারের কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, আলেমে দ্বীন ডক্টর শায়খ মওদুদ হাসান ও তাদের সহযোগিতায় ছিলেন মোহাম্মাদ আসলাম উদ্দিন।

জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান আইয়ুব খান, হেকনি রোড শাহ পরান মসজিদ এর চেয়ারম্যান আতিকুর রহমান জিলু, ভাইস চেয়ারম্যান নূর বক্স, আল হুদা একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের খতিব অধ্যাপক আব্দুল কাদির সালেহ, বায়তুল আমান মসজিদ এর চেয়ারম্যান আব্দুল বারী, সেক্রেটারি মঞ্জুর আলি, হ্যামলেট উয়ে মসজিদ এর চেয়ারম্যান মাহফুজ নাহিদ প্রমুখ।

সংগঠনের সকল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে সাধারণ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিল ফর মস্কের চেয়ারম্যান আলেমে দ্বীন আল্লামা হাফেজ মাওলানা শামসুল হক।

সভায় বক্তারা বলেন, আলেম-উলামা এবং ইসলামের দায়ীদের নেতৃত্বে চলা এ সংগঠনটি টাওয়ার হেমলেটসের শুধু মসজিদ নয় আর্থ-সামাজিক বিষয়েও শক্তিশালী ভূমিকা পালন করে আসছে।

বক্তারা টাওয়ার হেমলেটসে ড্ৰাগ-নাইফ ক্রাইম, খুন এবং অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, সমাজের সকল নাগরিক যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে অপরাধ নির্মূলে দায়িত্ব পালন করেন তবে এর প্রতিরোধ সম্ভব এবং এ ক্ষেত্রে মসজিদের ভূমিকা অপরিসীম। মসজিদের খতিব ও মসজিদ পরিচালনায় সংশ্লিষ্টরা শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয় একটি দেশের জাতীয় ক্ষেত্রেও ভূমিকা পালন করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর