বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি

টিকাটুলির মোড়ের পর এবার ‘পান্থপথের মোড়’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

ঢাকা অ্যাটাক’ সিনেমার তুমুল জনপ্রিয় আইটেম গান ‘টিকাটুলির মোড়’। এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তৈরি হলো এই গানটির সিক্যুয়েল ‘পান্থপথের মোড়ে একটা সিনেমা হল হয়েছে’।

গানটির কথা লিখেছেন সিনেমাটির অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার, গেয়েছেন মতিন চৌধুরী এবং সংগীতায়োজন মীর মাসুমের।

রোববার (২৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে ‘মিশন এক্সট্রিম’র প্রচারণার সময় গানটির প্রিমিয়ার করা হয়। পরদিন সোমবার (২৯ নভেম্বর) রাতে এটি প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ব্যানারে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর দারুণ সাড়া ফেলছে গানটি।

আগেরটির মতো এবারের গানটিতেও নেচেছেন সাঞ্জু জন। তবে বদলে গেছে তার সহশিল্পী, লামিয়া মিমোর জায়গায় জন নেচেছেন মৌ মারমার সঙ্গে। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।

গানটি প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, ‘মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে সত্ত্ব কিনে ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সেই রিমেক ভার্সনটি জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সিনেমা হলে আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে এবং সেই গানের পরবর্তী গল্পই বা কী হতে পারে তা নিয়ে এবার নতুন করে কথা লিখি।’

আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহ মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সঙ্গে একই দিন একযোগে সিনেমাটি মুক্তি পাবে।

পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর