বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

মহামারি মোকাবিলায় ডব্লিউএইচওকে শক্তিশালীকরণে জোর বাংলাদেশের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

কোভিড-১৯ মহামারির মতো সংকট মোকাবিলা করার জন্য বিশ্ব স্বাস্থ্য কাঠামো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার চলমান বিশেষ অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এ আহ্বান জানান।

জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, কোভিড-১৯ এর মতো সংকট মোকাবিলায় বর্তমান মহামারির অভিজ্ঞতার আলোকে বিশ্বের করণীয় সম্বলিত একটি সম্ভাব্য কনভেনশন বা দলিল প্রস্তুত করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণের  উদ্দেশ্যে তিন দিনব্যাপী এই বিশেষ অধিবেশনটি হচ্ছে।

প্রস্তাবিত দলিলে মেধাস্বত্ব রহিতকরণ, উন্নয়নশীল বিশ্বের সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক সহায়তা প্রদানের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত জোর দাবি জানান।

আগামী বছরের শুরুতে দলিলটি প্রস্তুতকরণের প্রক্রিয়া ও দেনদরবার শুরু করার কথা রয়েছে। সেই বিষয়ে একটি দিকনির্দেশনা চলমান বিশেষ অধিবেশনে প্রস্তুতের কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর