বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

আলালের দৃষ্টান্তমূলক শাস্তি চায় স্বেচ্ছাসেবক লীগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করার অভিযোগে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেফতার করে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এক বিবৃতিতে সরকারের কাছে এই দাবি জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীসহ দেশের সাধারণ সচেতন বিবেকবান মানুষ অত্যন্ত মর্মাহত এবং চরমভাবে ক্ষুব্ধ।

তারা বলেন, বিএনপি নেতা আলাল উদ্দেশ্যমূলকভাবে সরকারপ্রধানকে নিয়ে যে নোংরা বক্তব্য দিয়েছেন তা শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। সেই সাথে আলাল জাতির পিতাকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য।

বিবৃতিতে আরও বলেন, আমরা বিএনপির এই মানসিক বিকারগ্রস্ত, গালিবাজ, ধর্মব্যবসায়ী নেতার প্রতি গভীর ঘৃণা, ক্ষোভ ও তার অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। সূত্র : বাসস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর