বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে ১২ ডিসেম্বর

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল পথ। তবে পুরো রেলপথ চালু করতে ধাপে ধাপে বিভিন্ন কাজ করা হচ্ছে। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ রেলপথে আগামী ১২ ডিসেম্বর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরিচালনা করা হবে পরীক্ষামূলকভাবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জুম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক।

গত ২৭ আগস্ট দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। ২৯ নভেম্বর দুপুরে দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ নম্বরের কাছে ৬ নম্বর রেলস্টেশন পর্যন্ত ছয় বগির একটি ট্রেন চালানো হয়। ওই দিন দুপুর ১টার দিকে মেট্রোরেলের এ অংশে ট্রেন পরিচালনা করা হয়। ট্রেনের গতি ছিল ঘণ্টায় পাঁচ কিলোমিটার।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, ওইদিন দ্বিতীয়বার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল পথে ট্রেন চালানো হয়। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ট্রেনের যাত্রী ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর