বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

এইচএসসি পরীক্ষার সপ্তম দিনে অনুপস্থিত ৩৭৮৭, বহিষ্কার ৩

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

এইচএসসি পরীক্ষার সপ্তম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল সাড়ে তিন হাজারের বেশি পরীক্ষার্থী। এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৮১ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬ জন। দুই শিফটে মোট অনুপস্থিত ছিল ৩৭৮৭ শিক্ষার্থী।

আজ সকালে অনুষ্ঠিত হয় রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ৯৯১ জন, চট্টগ্রাম বোর্ডে ২৩২ জন, রাজশাহী বোর্ডে ৭৩৫ জন, বরিশাল বোর্ডে ২৩৫ জন, সিলেট বোর্ডে ১৫৯ জন, দিনাজপুর বোর্ডে ৫৫৪ জন, কুমিল্লা বোর্ডে ৩৫০ জন, ময়মনসিংহ বোর্ডে ২০৫ জন এবং যশোর বোর্ডে ৩২০ জন।

বিকেলে অনুষ্ঠিত হয় শিশু বিকাশ দ্বিতীয় পত্র এবং উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) পরীক্ষা। এতে রাজশাহী বোর্ডে ৩ জন, বরিশাল বোর্ডে ১ জন এবং দিনাজপুর বোর্ডে ২ জন অনুপস্থিত ছিলেন।

করোনার কারণে এই বছর এপ্রিল-মে মাসের পরিবর্তে এই পাবলিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর