শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিনদিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিনদিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তার উন্নত চিকিৎসা প্রয়োজন, যা আমাদের দেশে নেই।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে টেলিফোনে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বারবার ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। কিন্তু খালেদা জিয়ার যে অবস্থা, তাকে বিদেশে নিয়ে আধুনিক হাসপাতালে চিকিৎসা না দিলে অবস্থার উন্নতি সম্ভব নয়।

চিকিৎসক জাহিদ বলেন, গত ১৩ নভেম্বর থেকে এক মাসে খালেদা জিয়ার চারবার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। ওষুধ দিলে রক্তক্ষরণ সাময়িক বন্ধ হলেও পরে আবার তা হচ্ছে। এ অবস্থায় দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা দিতে না পারলে তাকে বাঁচানো কঠিন হবে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন ও আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর