বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত চিঠি পাওয়ার পর : ফখরুল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

চিঠি পেলে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো চিঠি পাইনি। তার কাছ থেকে চিঠি পেলে স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অনলাইন সংগঠন ‘অর্পণ’ এর উদ্যোগে বনানী কবরস্থানের সামনে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো সংলাপে যাবে না বলে বিএনপির একটি সিদ্ধান্ত ছিল। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করব না। সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি। তাই সেই সিদ্ধান্ত ওইভাবে এখনো নেওয়া হয়নি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। প্রথম দিন সংলাপ হয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজক সংগঠন অর্পণের সভাপতি বীথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আনু মো. হালিম আজাদ, ইয়াসীন আলী, সরদার মো. নুরুজ্জামান, আজিজুর রহমান মুসাব্বির, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর